দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের ম্যাচে কাতারের বিপক্ষে দাপুটে শুরু করেছে বসনিয়া ও হার্জেগোভিনা। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে দুটি গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইউরোপের দলটি।
সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচে ২৯ মিনিটে কেরিম আলাইবেগোভিচের দারুণ গোলে লিড নেয় বসনিয়া। আক্রমণভাগে চমৎকার সমন্বয়ের পর পাওয়া সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন তিনি।
লিড নেওয়ার পাঁচ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে বসনিয়া। ম্যাচের ৩৪ মিনিটে আত্মঘাতী গোল করেন কাতারের ডিফেন্ডার সুলতান আল-ব্রেক। নিজেদের জালে বল জড়িয়ে বসনিয়ার কাজ আরও সহজ করে দেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২-০ গোলে এগিয়ে রয়েছে বসনিয়া।
জে আই